• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত

দেশ টিভি ডেস্ক
  ২৬ নভেম্বর ২০২৬, ২২:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারাদেশে খানা তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। একই সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচি নীতিমালা ২০২৬ অনুযায়ী উপকারভোগী নির্বাচন, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত বুধবার জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকদের কাছে পাঠানো ওই চিঠিতে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিখুঁতভাবে খানা তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে হবে। তথ্যের মান অক্ষুণ্ন রেখে তথ্য সংগ্রহ করতে হবে এবং কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত খানা তথ্য সংগ্রহ ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চালু রাখতে হবে।

ফ্যামিলি কার্ডের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পরিবারগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় সার্ভার থেকে প্রাপ্ত শনাক্ত তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড এবং হাটবাজারসহ জনসমাগমস্থলে সর্বসাধারণের জন্য প্রকাশ করতে হবে।

এরপর নীতিমালা অনুযায়ী ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের সিদ্ধান্তের মাধ্যমে উপকারভোগী নির্বাচন ও যাচাই করতে হবে।

শনাক্ত তালিকায় নাম না থাকা কোনো ব্যক্তি বা পরিবার দাবি জানালে ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

গণশুনানিতে তালিকা প্রকাশ বা নির্বাচন নিয়ে আপত্তি উঠলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে তদন্তের মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে কোনো যোগ্য পরিবার বাদ পড়ার অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা রাখতে হবে।

প্রাপ্ত আপত্তি ও অভিযোগ যাচাই করে ইউনিয়ন বাস্তবায়ন কমিটি সুপারিশ উপজেলা কমিটির কাছে পাঠাবে। উপজেলা বা শহর সমন্বয়কারী কর্মকর্তা এসব সুপারিশ যাচাই করে সংশ্লিষ্ট উপজেলা, পৌরসভা বা সিটি করপোরেশন কমিটিতে উপস্থাপন করবেন। কমিটি কার্যবিবরণী সংরক্ষণ এবং নমুনা হিসেবে কিছু বাড়ি সরেজমিনে যাচাই করে চূড়ান্ত তালিকা বা পে-রোল অনুমোদন করবে।

শহরাঞ্চলে প্রকৃত ও অসচ্ছল দরিদ্র পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুমোদিত চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সফটওয়্যারে লক করতে হবে, যাতে পরবর্তী সময়ে তালিকায় আর কোনো পরিবর্তন করা না যায়।

এছাড়া উপজেলা বা শহর কমিটির অনুমোদিত তালিকা থেকে লটারির মাধ্যমে অন্তত ২ থেকে ৫ শতাংশ পরিবার বাছাই করে সরেজমিনে যাচাই করবেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক।

আরও পড়ুন

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

২০ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মন্ত্রণালয়, জানা গেল কারণ

চিঠিতে অভিযোগ নিষ্পত্তির সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। উপজেলা বা শহর কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে জেলা কমিটিতে আপিল করতে পারবেন।

খানা তথ্য সংগ্রহ বা ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো তথ্য সংগ্রহকারী কিংবা সুপারভাইজারের জালিয়াতি অথবা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে নীতিমালার ১১.৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এমজে

  • ফ্যামিলি কার্ড
এ সম্পর্কিত আরও খবর
ফ্যামিলি কার্ড ও ঘর দেওয়ার প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, আটক ৩
ফ্যামিলি কার্ড ও ঘর দেওয়ার প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, আটক ৩
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড দিচ্ছি, যাতে মানুষের সক্ষমতা তৈরি হয়: ত্রাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড দিচ্ছি, যাতে মানুষের সক্ষমতা তৈরি হয়: ত্রাণমন্ত্রী
মায়েদের নামে হবে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ
মায়েদের নামে হবে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য ৪ কোটি পরিবার
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য ৪ কোটি পরিবার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X